ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার নতুন সভাপতি সাইফুল মজিদ বাহার

  • Reporter Name
  • Update Time : ০৬:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৪৪ Time View

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন। এর আগে এ পদে দায়িত্ব পালন করছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলামের সই করা ১৭ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসাটির গভর্নিং বডির আগের সভাপতি পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর পরিবর্তে সাইফুল মজিদ মো. বাহাউদ্দিনকে অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নতুন সভাপতি সাইফুল মজিদ বাহাউদ্দিন দুমকি উপজেলার জলিশা গ্রামের ফরাজি বাড়ীর বাসিন্দা। তিনি করিম মৃধা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর এ নিয়োগকে ঘিরে মাদরাসার শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক ও অভিভাবকেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার নতুন সভাপতি সাইফুল মজিদ বাহার

Update Time : ০৬:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :