ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বাগেরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, ১ দিনের রিমান্ড মঞ্জুর

  • Reporter Name
  • Update Time : ১০:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৫১ Time View

শেখ রায়হান হোসেন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুর রহমান (৭৯) হত্যা মামলায় মো. মোখলেছ মোল্লা (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের একটি ভাড়া বাসা থেকে মোখলেছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।তিনি একই ইউনিয়নের বেতাগা গ্রামের মৃত মজলু মোল্লার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুর রহমানের ছেলে বাদী হয়ে এ ঘটনায় ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাতে ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে নিজ বাড়িতে স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমান। গভীর রাতে দুর্বৃত্তরা কৌশলে তাঁদের ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে অচেতন করে ফেলে। এরপর ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

পরদিন সকাল ১১টার দিকে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে , আত্মীয়-স্বজন, ইউনিয়ন পরিষদ এবং থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাফিজুর রহমান ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা দায়ের করা হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে মোখলেছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত অব্যাহত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বাগেরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, ১ দিনের রিমান্ড মঞ্জুর

Update Time : ১০:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :