ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বরিশাল সদর উপজেলার দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৫২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বরিশাল মহানগর ও সদর এলাকার ৭৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৫১৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যার অংশগ্রহণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বরিশাল সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনকালে নিজ নিজ দায়িত্বস্থলে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন তিনি।

ব্রিফিং প্যারেডে দায়িত্বপ্রাপ্ত সদস্য-সদস্যাদের পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সতর্ক থাকার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বরিশাল মহানগর ও সদর এলাকার ৭৪টি পূজামণ্ডপে মোট ৫১৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন থেকে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

সার্বিকভাবে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের এই দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে বরিশালের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা বজায় থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বরিশাল সদর উপজেলার দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Update Time : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :