ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকীতে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বদলি প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর দুমকীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচিতে অংশ নেন কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৪ অক্টোবর এক প্রজ্ঞাপনে ডা. হাসানকে দুমকি থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করে। এই আদেশ প্রত্যাহারের দাবিতেই মানববন্ধনের আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলম বলেন, ডা. হাসানের কাছ থেকে এলাকার মানুষ নানাভাবে সেবা পেয়েছেন। তিনি অর্থোপেডিক বিশেষজ্ঞ, আর উপজেলায় এমন বিশেষজ্ঞ চিকিৎসক আর কেউ নেই বলে তিনি উল্লেখ করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, ডা. হাসানের সমমানের কোনো বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো না হলে উপজেলার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জিএম এনামুল হক তাঁকে দক্ষ প্রশাসক ও চিকিৎসক হিসেবে বর্ণনা করে বলেন, তাঁর বদলিতে জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দুমকীতে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বদলি প্রত্যাহারের দাবি

Update Time : ০২:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :