ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

১৫ দিনের মধ্যে ভাগা রেলস্টেশন চালুর দাবি, ট্রেন থামিয়ে বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৫১ Time View

শেখ রায়হান হোসেন
বাগেরহাট প্রতিনিধিঃ বেনাপোল-খুলনা-মোংলা রেলপথের বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভাগা রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে স্টেশনটি চালুর দাবি জানানো হয়। পাশাপাশি ভাগা স্টেশনে মোংলাগামী একটি ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া।

বক্তারা বলেন, বিগত সরকারের আমলে শত শত কোটি টাকা ব্যয়ে ভাগা বাজারসংলগ্ন এলাকায় পূর্ণাঙ্গ রেলস্টেশন নির্মাণ করা হয়েছে। মোংলা-বেনাপোল রেলপথে নিয়মিত ট্রেন চলাচল করলেও ভাগা স্টেশনে কোনো ট্রেন থামে না। এতে রামপাল উপজেলার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।

তাঁরা আরও বলেন, ভাগা রেলস্টেশন চালুর দাবিতে ইতিমধ্যে রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত স্টেশনটি চালুর বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

মানববন্ধন থেকে আগামী ১৫ দিনের মধ্যে ভাগা রেলস্টেশন চালু করার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

১৫ দিনের মধ্যে ভাগা রেলস্টেশন চালুর দাবি, ট্রেন থামিয়ে বিক্ষোভ

Update Time : ১১:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :