ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

পবিপ্রবির উপ-উপাচার্যের নেতৃত্বে জাপানে বাংলাদেশি গবেষক দল

  • Reporter Name
  • Update Time : ০১:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৫৫ Time View

নিজস্ব প্রতিবেদক: জাপান ও বাংলাদেশের মধ্যে গবেষণাসংক্রান্ত সহযোগিতা জোরদার এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশি গবেষক দলের সদস্যরা। জেএসপিএস–ইউজিসি যৌথ গবেষণা প্রকল্পের আওতায় অক্টোবরের প্রথম সপ্তাহে এ সফর অনুষ্ঠিত হয়। সফরকালে তাঁরা বিভিন্ন সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের গবেষণা কার্যক্রম, গবেষণাগার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

বাংলাদেশি গবেষক দলের নেতৃত্ব দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম। তবে প্রকল্পটির বাংলাদেশ অংশের গবেষক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামীম মিয়া।

সফরে বাংলাদেশি গবেষক দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন পবিপ্রবির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. হাবিব মোহাম্মদ নাসের।

জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান গবেষণাগারের অধ্যাপক ড. তমো ইউকো মেকিনোর নেতৃত্বে জাপানি গবেষক দলের সঙ্গে বাংলাদেশের গবেষকেরা বিভিন্ন গবেষণা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁরা চলমান গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন এবং সংশ্লিষ্ট সেমিনারে অংশগ্রহণ করেন। পাশাপাশি গবেষণাগার ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থাপনা পরিদর্শনের মাধ্যমে গবেষণার পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক সফর দুই দেশের গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি যৌথ গবেষণার নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কৃষি, মৃত্তিকাবিজ্ঞান ও সংশ্লিষ্ট গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

জেএসপিএস–ইউজিসি যৌথ গবেষণা প্রকল্পের আওতায় আয়োজিত এ সফর বাংলাদেশের গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার অভিজ্ঞতা অর্জন এবং জাপানের গবেষকদের সঙ্গে পেশাগত যোগাযোগ জোরদারের একটি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পবিপ্রবির উপ-উপাচার্যের নেতৃত্বে জাপানে বাংলাদেশি গবেষক দল

Update Time : ০১:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :