ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবিতে শনিবার শিল্প-একাডেমিয়া সহযোগিতা বিষয়ক সেমিনার

  • Reporter Name
  • Update Time : ১১:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৪২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আগামী শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Bridging Academia and Industry: Fostering Innovation, Collaboration and Mutual Development’ শীর্ষক কর্মশালা ও সেমিনার।

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এ কর্মশালা ও সেমিনার শুরু হবে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ ইকবাল এবং পবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

কর্মশালা ও সেমিনারে গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর এবং শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের ভাবনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাভাবনা, উদ্ভাবনী ধারণা ও কর্মমুখী দক্ষতা উন্নয়নের সম্ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে পবিপ্রবি ও কয়েকটি নেতৃস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এ চুক্তির মাধ্যমে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার হওয়ার প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের বাস্তব প্রয়োজনের সঙ্গে যুক্ত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে। আমরা পবিপ্রবিকে গবেষণা, উদ্ভাবন ও শিল্পসম্পৃক্ততার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করছি।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে। একাডেমিয়া ও শিল্পখাতের কার্যকর সহযোগিতা গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগের পথ সুগম করবে এবং প্রযুক্তি স্থানান্তরে নতুন সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে এ উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ অংশীদারত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পবিপ্রবিতে শনিবার শিল্প-একাডেমিয়া সহযোগিতা বিষয়ক সেমিনার

Update Time : ১১:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :