ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পঞ্চগড়ে শ্রেণিকক্ষে টেবিলে মাথা রেখে ঘুম, শোকজ হলেন শিক্ষিকা

  • Reporter Name
  • Update Time : ১২:০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৪৪ Time View

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রেণিকক্ষে টেবিলের ওপর মাথা রেখে ঘুমানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর সুপর্ণা রানী নামে এক সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে।

সুপর্ণা রানী দেবীগঞ্জ উপজেলার মধ্য শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর একাধিক গণমাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষে চেয়ারে বসে টেবিলের ওপর মাথা রেখে ঘুমাচ্ছেন সহকারী শিক্ষক সুপর্ণা রানী। এ সময় শ্রেণিকক্ষে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে গল্পগুজব করছিল।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের নজরে আসে। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার সাহাদাৎ বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং ওই শিক্ষককে শোকজ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার সাহাদাৎ বলেন, ‘প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শোকজের জবাব দিয়েছেন। আমি সেটি টিও স্যারকে জানিয়েছি। এখন পরবর্তী সিদ্ধান্ত টিও স্যার নেবেন।’

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, ‘আমার অফিসে হয়তো দিয়েছে, আমি এখনো দেখিনি। মানে সরাসরি আমি দেখিনি। খোঁজখবর নিয়ে দেখি। আমাকে পরে একটু ফোন দিয়েন, আমি খোঁজ নিয়ে দেখে জানাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পঞ্চগড়ে শ্রেণিকক্ষে টেবিলে মাথা রেখে ঘুম, শোকজ হলেন শিক্ষিকা

Update Time : ১২:০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :