ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

দুমকীতে ২৫০ কৃষাণীকে আধুনিক চাষাবাদ প্রশিক্ষণ, বীজ বিতরণ

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি উৎপাদন বাজারজাত করে অতিরিক্ত আয় ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে পটুয়াখালীর দুমকীতে আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর কৃষি চাষাবাদ প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পল্লী সেবা সংঘ (পিএসএস)-এর উদ্যোগে দুমকীর পল্লী সেবা সংঘ (পিএসএস) অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। চারটি ব্যাচে মোট ২৫০ জন কৃষাণীকে তিন দিন করে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের প্রত্যেকের মাঝে ছয় প্রকারের শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
প্রশিক্ষণে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করে উন্নত পদ্ধতিতে চাষাবাদ, শাক-সবজির উৎপাদন বৃদ্ধি, রোগবালাই নিয়ন্ত্রণ, নিরাপদ কৃষি উৎপাদন এবং উৎপাদিত কৃষিপণ্য সঠিকভাবে বাজারজাত করার বিভিন্ন বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা তরুন হালদার ও উপসহকারী কৃষি কর্মকর্তা ফারজানা লিনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রশাসক, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহম্মেদ কবির।
বক্তারা বলেন, একটি বাড়ির আঙিনায় কিংবা পতিত জমিতে পরিকল্পিতভাবে শাক-সবজির চাষ করে পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব। পাশাপাশি পরিবারের প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করা যায়। এতে একদিকে যেমন পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে কৃষিনির্ভর আয় বাড়িয়ে ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে।

আয়োজকরা জানান, কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদের ধারণা দেওয়া এবং উন্নত জাতের বীজ সরবরাহের মাধ্যমে বাড়ির আঙিনা ও পতিত জমিকে উৎপাদনমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি উৎপাদন বিক্রি করে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন—এটাই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দুমকীতে ২৫০ কৃষাণীকে আধুনিক চাষাবাদ প্রশিক্ষণ, বীজ বিতরণ

Update Time : ০৫:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :