ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান,স্ত্রীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৭৩ Time View

সৈয়দ নুর আহসান

গৌরনদী (​বরিশাল) প্রতিনিধি: প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের অব্যাহত মানসিক নির্যাতন সইতে না পেরে ভিডিও কলে রেখে বিষপান করা ঝুমুর খানম সেতু (২৭) নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

​মৃত ঝুমুর খানম সেতু বরিশালের গৌরনদী পৌরসভার চরগাধাতলী এলাকার শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের স্ত্রী এবং আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। সাড়ে ৫ বছর আগে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। এই দম্পতির চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ নানা অজুহাতে ঝুমুরের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার কুয়েতপ্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে ঝুমুরকে তার শিশুসন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দিলে তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন। গত রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে কুয়েত থেকে স্বামী শাহারিয়া ভিডিও কল দিয়ে ঝুমুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিষপানে আত্মহত্যার প্ররোচনা দেন। স্বামীর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে পরিবারের সবার অলক্ষে ঝুমুর বিষপান করেন।

​ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

​মৃতের বাবা করিম খান অভিযোগ করে বলেন, “মেয়ে সুন্দরী না হওয়া, বিয়েতে চাহিদামতো জিনিসপত্র না দেওয়া এবং বরযাত্রী কম আনাসহ নানা অযুহাতে বিয়ের পর থেকেই জামাতা, শাশুড়ি ও ননদসহ শ্বশুরবাড়ির স্বজনরা ঝুমুরকে নির্যাতন করছিল। স্বামীর কটু কথা ও প্ররোচনাতেই আমার মেয়ে বিষপানে বাধ্য হয়েছে।

​এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, বিষয়টি বিস্তারিত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এ ঘটনায় অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​উল্লেখ্য, গত কয়েক মাস আগেই ঝুমুরের ২০ বছর বয়সী একমাত্র ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের শোক কাটিয়ে ওঠার আগেই একমাত্র মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান,স্ত্রীর মৃত্যু

Update Time : ১১:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :