ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কোটচাঁদপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৫৫ Time View

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শহিদ (৪০) নামে কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্যসচিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর থানায় দায়ের করা মামলার (মামলা নং-১৬, জিআর নং-১১৮/২৬) সূত্র ধরে অভিযান চালিয়ে শহিদকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মামুনশিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, শহিদ দীর্ঘদিন ধরে কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মামলার এজাহার ও আইনগত নথি অনুযায়ী, শহিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত আইনের ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে শহিদ বা তাঁর পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কোটচাঁদপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

Update Time : ০৪:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :