ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবিতে ৩ বিদেশি ভাষা চালুর প্রস্তাব উপাচার্যের

  • Reporter Name
  • Update Time : ০৫:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ Time View

‎
‎নিজস্ব প্রতিবেদকঃ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা চালু করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। সভায় তিনি পবিপ্রবিতে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানি ভাষা শিক্ষা কোর্স চালুর ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) ইউজিসিতে কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পবিপ্রবি সহ দেশের ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সভায় আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে ভাষা কেন্দ্র স্থাপন, অঞ্চলভিত্তিক চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ অনুযায়ী বিএমইটির (BMET) তথ্য যাচাই করে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভাষা নির্বাচন করার প্রস্তাব করা হয়।
‎
‎পাশাপাশি নন-ক্রেডিট এবং বিভাগভিত্তিক ক্রেডিট কোর্সের আয়োজন, শিল্পখাতের চাহিদা মেনে এআই ও রোবটিক্সের মতো বিষয় চালুর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
‎
‎ইউজিসি সদস্য অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবং আন্তর্জাতিক কর্মসংস্থানে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে এই উদ্যোগ অগ্রাধিকার পাচ্ছে।
‎
‎এ উদ্দেশ্যে ‘স্টাডি ইন বাংলাদেশ’ পোর্টাল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারন্যাশনালিাইজেশন কার্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পবিপ্রবিতে ৩ বিদেশি ভাষা চালুর প্রস্তাব উপাচার্যের

Update Time : ০৫:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :