ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

শরতের সাদা মায়ায় দুমকীর কাশবন, প্রকৃতির টানে দর্শনার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ

শরতের নীল আকাশ আর সাদা মেঘের সঙ্গে মাঠজুড়ে দুলতে থাকা কাশফুল—প্রকৃতির এই চেনা রূপ এখন দেখা যাচ্ছে পটুয়াখালীর দুমকীর বিভিন্ন এলাকায়। কাশবনের শুভ্রতায় মুগ্ধ হয়ে প্রতিদিনই সেখানে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা।

উপজেলার পবিপ্রবির এম কেরামত আলী হল প্রাঙ্গণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন ও পশ্চিম পাশ, কদমতলা কলেজ এলাকা, লেবুখালী আবাসন, উত্তর শ্রীরামপুর এবং পায়রা ও লোহালিয়া নদীর বিভিন্ন স্থানে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে কাশবন।

বিশেষ করে বিকেলের শেষভাগে কাশবনের সৌন্দর্য উপভোগ করতে পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে ছুটে আসছেন অনেকে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ তৈরি করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের কাশবনে মেয়েকে নিয়ে আসা ইয়ান্নার মা বলেন, “মানসিক শান্তি ও কাশফুলের শুভ্রতা উপভোগ করতেই এখানে এসেছি। প্রতিবছর এ সময়ে বিভিন্ন জায়গায় কাশফুল দেখতে যাই।”

পবিপ্রবির শিক্ষার্থী রহমাতুল্লাহ কাওসার বলেন, “বিভিন্ন উপজেলা থেকে মানুষ এখানে কাশফুল দেখতে আসেন। তবে কেউ কেউ ফুল ছিঁড়ে ফেলেন। এতে কাশবনের সৌন্দর্য নষ্ট হয়।”

কদমতলা কলেজ মাঠে ঘুরতে আসা শিক্ষার্থী তামিম, সজল, বৈশাখী ও তামান্না বলেন, “বইয়ে কাশফুলের কথা পড়েছি, এবার চোখের সামনে দেখলাম। সৌন্দর্যটি স্মৃতি হিসেবে রাখতে ছবি তুলেছি।”

কাশফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি দর্শনার্থীদের সচেতনভাবে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, ফুল না ছিঁড়ে ও আবর্জনা না ফেলে রাখলে শরতের এই প্রাকৃতিক সৌন্দর্য দীর্ঘদিন উপভোগ করা সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

শরতের সাদা মায়ায় দুমকীর কাশবন, প্রকৃতির টানে দর্শনার্থীরা

Update Time : ০৬:০২:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :