ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

ঝিনাইদহে বিদ্যুতের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৯ Time View

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী উত্তর পাড়ায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রকি আহমেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি ঘাসের জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রকি আহমেদ সদর উপজেলার ৭ নম্বর মহারাজপুর ইউনিয়নের কানোহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো একসময় বিষয়খালী উত্তর পাড়া এলাকার একটি মাঠের মধ্য দিয়ে যাওয়া বিদ্যুতের তার কাটতে সেখানে যান রকি আহমেদ। তার কাটার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংযোগ থাকা তারের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রবিবার(২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় কৃষকেরা মাঠের ঘাসের জমিতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঝিনাইদহ সদর থানার কর্মকর্তা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিষয়খালী উত্তর পাড়ার একটি ঘাসের জমি থেকে রকি আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাঁর শরীরের বিভিন্ন স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আলামত রয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

ঝিনাইদহে বিদ্যুতের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Update Time : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :