ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

মানিকগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬ Time View

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ শহর ও আশপাশের সড়কে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ থ্রি-হুইলার, ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক পুলিশ।

রবিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠের উত্তর-পূর্ব কোণে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন যাচাই করা হয়।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন সড়কে অনেক যানবাহন চলাচল করছে, যেগুলোর চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। আবার কিছু যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্রও নেই। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধভাবে থ্রি-হুইলার ও ট্রলি চলাচলের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, কর্মজীবীসহ সাধারণ মানুষ।

বিশেষ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, শহরের প্রধান সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত সংখ্যক থ্রি-হুইলারসহ অন্যান্য যানবাহনের চলাচলে যানজটের তীব্রতা বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. হামিদুর রহমান বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই কিংবা চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সড়কে চলাচলের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যানজট নিরসনে নির্ধারিত স্থান ছাড়া সড়কে যানবাহন না রাখার জন্যও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

মানিকগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

Update Time : ১২:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :