ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

  • Reporter Name
  • Update Time : ১১:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১জন নেতাকর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার দায়ে শনিবার(২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।তবে আটক নেতাকর্মীদের পরিচয় পাওয়া না গেলেও তারা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, আমরা জানতে পারি জেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্য়ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য  জড়ো হচ্ছে।

এমন খবর পেয়ে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এসময় মিছিলের চেষ্টাকালে বলিহার ও ভীমপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে ১১জন নেতাকর্মীকে আটক করা হয়।

পরে খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করে নিয়ে আসে।

তিনি আরও বলেন, নওগাঁ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এই জেলাকে শান্ত রাখতে সর্বদা বদ্ধপরিকর। কাজেই কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারী দেন এই নেতা।

এদিকে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বিষয়টি জানা নেই বলে জানান।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১জন নেতাকর্মীকে আটক করে নিয়ে আসা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের কোনো পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতিপূর্বে জেলার একাধিক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। এবং তাদের মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিলের বিষয়টি উত্তেজনা তৈরি করে। এতে করে পুলিশসহ ক্ষমতাশীল দলের নেতাকর্মীরা সজাগ হয়ে ওঠে তাদেরকে আটক করার জন্য। এর জের ধরে ওই সকল নেতাকর্মীদের আটক করা হয়ে থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

Update Time : ১১:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :