ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পটুয়াখালী-৪ আসনে ৫ দিনের কর্মসূচি,এমপি এবিএম মোশাররফের সফরসঙ্গী স্নেহাংশু সরকার কুট্টি

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পাঁচ দিনের ধারাবাহিক কর্মসূচি নিয়ে নিজ নির্বাচনী এলাকায় সফরে আসছেন। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কলাপাড়া, কুয়াকাটা, মহিপুর ও রাঙ্গাবালীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, মতবিনিময় সভা, পথসভা, চারা বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
সফরের শুরুতেই ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় পর্যটননগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেবেন এবিএম মোশাররফ হোসেন।
এরপর ২৮ সেপ্টেম্বর দিনব্যাপী রয়েছে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি। নীলগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে হারিগুরু সুবোধ চাঁদ মাতুয়া মন্দিরের সংস্কারকাজের উদ্বোধন এবং ৭ নম্বর ওয়ার্ডে মাহমুদা বেগম তালিমুল কোরআন মাদ্রাসা ও জৈনপুরী খানকা শরীফে মুসল্লিদের জন্য পুকুরে ঘাটলা নির্মাণকাজের উদ্বোধন করবেন তিনি। জেলা পরিষদের অর্থায়নে এসব কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এ ছাড়া মহিপুর থানার মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসার সংস্কারকাজের উদ্বোধন করার কথা রয়েছে। সকাল ১০টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে গাছের চারা।
সকাল ১১টায় বিআরডিবির উদ্যোগে অভিভাবক ও কিশোর-কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় প্রণোদনার চেক ও গাছের চারা বিতরণ করা হবে।
দুপুর ১২টায় কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের পর দুপুর সাড়ে ১২টায় কুয়াকাটা পৌরসভায় আরসিসি ও কার্পেটিং রাস্তা এবং ড্রেনেজ কাজের উদ্বোধন করবেন তিনি। একই অনুষ্ঠানে পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহের জন্য পানি সরবরাহকারী গাড়ির উদ্বোধন শেষে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল ৪টায় চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কারকাজের উদ্বোধন করবেন তিনি।
রাঙ্গাবালীতে পথসভা ও মতবিনিময়
২৯ সেপ্টেম্বর সকাল ৯টায় নদীপথে রাঙ্গাবালীর উদ্দেশে রওনা দেবেন এবিএম মোশাররফ হোসেন। সকাল ১০টায় রাঙ্গাবালী সরকারি কলেজ অডিটরিয়ামে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করবেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
বিকেল সাড়ে ৩টায় মৌডুবির উদ্দেশে রওনা হয়ে বিকেল ৪টায় বড়বাইশদিয়া বাধঘাটে পথসভায় অংশ নেবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় তক্তাবুনিয়া বাজার এবং বিকেল ৫টায় মৌডুবি বাজারে পৃথক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
পায়রা বন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্রেও কর্মসূচি
৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেবেন এবিএম মোশাররফ হোসেন। বিকেল ৪টায় কলাপাড়া উপজেলা প্রশাসন অডিটরিয়ামে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অসহায় ও দুস্থদের মধ্যে চেক বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।
১ অক্টোবর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মসূচি রয়েছে তাঁর।
সফরের শেষ দিন ২ অক্টোবর সকাল ১০টায় কলাপাড়া পৌর অডিটরিয়ামে কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির আয়োজনে পরিচিতি সভা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিনের সফরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন এবিএম মোশাররফ হোসেন।
সফরকে ঘিরে কলাপাড়া, কুয়াকাটা, মহিপুর ও রাঙ্গাবালী এলাকায় সংশ্লিষ্টদের মধ্যে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পটুয়াখালী-৪ আসনে ৫ দিনের কর্মসূচি,এমপি এবিএম মোশাররফের সফরসঙ্গী স্নেহাংশু সরকার কুট্টি

Update Time : ০৭:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :