সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা এনসিপির যুগ্ন আহবায়ক মোঃ শাহীন কাদির (৪৮) নামের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে শাহীনের নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে ।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে৷ শাহীন ধর্মপাশা গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ছিলেন।
ধর্মপাশা থানার ওসি তদন্ত মোহাম্মদ ইমাম হোসেন জানান, শাহীনের ছোট ভাই মহসিন তাকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। শাহীন মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে পারিবারিক ভাবে জানা গেছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট আসলে সঠিক রহস্য বের হবে।
Reporter Name 




















