ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক দুমকীতে ইয়াবাসহ আটক, যুবকের এক বছরের কারাদণ্ড উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ Time View

সৈয়দ নুর আহসান

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর ও আশপাশের এলাকায় একই রাতে একাধিক চুরির ঘটনায় এক নারী ও এক পুরুষকে আটক করেছে স্থানীয়রা। আটক দুজন আপন ভাই-বোন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। তাদের কাছ থেকে চুরি যাওয়া পাঁচটি মোবাইল ফোন, একটি ডলার ও নগদ টাকা উদ্ধারের দাবি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আগরপুর এলাকায় স্থানীয়রা তাদের আটক করে। পরে তাদের আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন—মুলাদী উপজেলার গাছুয়া গ্রামের আবদুর রহমান সরদারের মেয়ে রুমা আক্তার (৩৫) এবং তার ছেলে জসিম সরদার (৪০)।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দিবাগত রাতে আগরপুর গ্রামের টিটুর চায়ের দোকান এবং পাশের ব্রাহ্মণদিয়া গ্রামের হানিফ হাওলাদার, আরিফ আকন ও আসাদুল ইসলামসহ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টিটুর চায়ের দোকানে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন দুজনকে শনাক্ত করা হয়। পরে স্থানীয়রা এলাকায় তল্লাশি চালিয়ে এক নারী ও এক পুরুষকে আটক করেন।

আগরপুর গ্রামের বাসিন্দা মো. মিলন জানান, আটক জসিম সরদারের কাছ থেকে টিটুর চায়ের দোকান থেকে চুরি যাওয়া একটি ডলার ও নগদ টাকা এবং রুমা আক্তারের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্র আরও জানায়, আটকের পর স্থানীয়রা দুজনকে মারধর করে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করেন।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আটক দুজনকে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক

চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক

Update Time : ১২:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :