ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক দুমকীতে ইয়াবাসহ আটক, যুবকের এক বছরের কারাদণ্ড উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

দুমকীতে ইয়াবাসহ আটক, যুবকের এক বছরের কারাদণ্ড

আদালতের রায়ে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকীতে সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে আটকের পর এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলাম সরোয়ার হাফিজিয়া মাদ্রাসা সড়কের রাব্বির চায়ের দোকানের সামনে থেকে হাসানকে আটক করা হয়।

দুমকি থানার পুলিশ জানায়, মাদকদ্রব্য সেবনের উদ্দেশ্যে ইয়াবা কিনে নিয়ে যাওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশের ভাষ্য, উদ্ধার করা ইয়াবা নিজের হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৬ অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়।

আদালত শুনানি শেষে হাসানকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক

দুমকীতে ইয়াবাসহ আটক, যুবকের এক বছরের কারাদণ্ড

Update Time : ০৮:৪৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :