ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ

  • Reporter Name
  • Update Time : ১১:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

মোঃ শাহজালাল

বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় স্থানীয় জনগোষ্ঠীর মৌলিক সেবা ও সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ্যাডভোকেসি মিটিং মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতে স্থানীয় জনগণের সমস্যা, সম্ভাবনা এবং বিদ্যমান সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফুড ফর দ্য হাংরি কানাডা’র সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগো নারী’র আয়োজনে বরগুনাস্থ ‘জাগো নারী ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টার-পাঠশালা’য় এ সভা অনুষ্ঠিত হয়। ‘আলোকিত’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী ও উপকারভোগীরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু সরকারি সেবা প্রদানই যথেষ্ট নয়, এসব সেবা মানুষের কাছে কতটা সহজে এবং কার্যকরভাবে পৌঁছাচ্ছে, সেটিও নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা ও সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষি উপকরণ ও প্রযুক্তিগত সহায়তা, প্রাণিসম্পদ খাতে সেবা প্রাপ্তি এবং স্থানীয় পর্যায়ে মৎস্যসম্পদের সম্ভাবনা ও সংশ্লিষ্ট সমস্যাগুলো নিয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য সামাজিক ও মৌলিক পরিষেবার মানোন্নয়ন এবং এসব সেবায় তাদের প্রবেশাধিকার আরও সহজ করার বিষয়ে করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাগোনারীর প্রোগ্রাম ডিরেক্টর মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলোকিত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক অমিত কুমার মালাকার।

প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম বদরুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তামিম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সোহেল মিয়া, বুড়িরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল বাশার, এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির এবং দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা।

এ্যাডভোকেসি মিটিংয়ে অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরা এবং বাস্তবসম্মত সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ

Update Time : ১১:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :