নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীর দুমকীতে মোঃ আরিফ হোসেন নামে এক মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম লেবুখালী এলাকার আকন বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত আরিফ হোসেন কবির হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মাহিন্দ্রা চালিয়ে চালক বাড়ির দিকে যাওয়ার পথে আকন বাড়ির সামনে হামলার শিকার হন। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়েছে।
এ ঘটনায় হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
বিস্তারিত আসছে…
মোঃ রিয়াজুল ইসলাম 



















