ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

পবিপ্রবি উপাচার্যের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত, ১৯ মার্চ জিএসটি ভর্তি পরীক্ষা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

২০২৬–২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৯ মার্চ থেকে শুরু হবে এ ভর্তি পরীক্ষা।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক), ২০ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ও ‘ডি’ ইউনিটের (আর্কিটেকচার) পরীক্ষা এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে ২০ মার্চ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে অনলাইনে অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। সভায় ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (পবিপ্রবি) দেওয়ার সিদ্ধান্ত হয়।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় বলে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবার ২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পবিপ্রবি। এর সঙ্গে নতুন প্রতিষ্ঠিত আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে ভর্তি আবেদনের সময়সূচি, আবেদন ফি, পরীক্ষাকেন্দ্রসহ অন্যান্য বিস্তারিত তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

পবিপ্রবি উপাচার্যের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত, ১৯ মার্চ জিএসটি ভর্তি পরীক্ষা

Update Time : ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :