নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম নিয়মিত কলেজে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। বাড়ির আশপাশ ও গোসলখানার কাছাকাছি এলাকায় তাঁর উপস্থিতি নিয়েও পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে ছাত্রীটি আতঙ্কে রয়েছে এবং তার লেখাপড়া ব্যাহত হচ্ছে বলে পরিবারের দাবি।
রিনা বেগমের অভিযোগ, স্থানীয় সালিশ ও থানায় মুচলেকা দেওয়ার পরও সাইফুলের আচরণে পরিবর্তন আসেনি। কিছুদিন বিরতির পর আবারও কুপ্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তিনি। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, আইনগত ব্যবস্থা এবং মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবার। তবে অভিযুক্ত সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ওই মেয়েকে পছন্দ করতাম, কিন্তু কখনো বিরক্ত করিনি।” পথরোধের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “আমি হেঁটে গেলেই তারা ডাকাডাকি করে।” এ বিষয়ে উপজেলা প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সাউথ বাংলা ডেস্ক 




















