ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

সকল বিভাগের শিক্ষার্থীকে এইচআর ক্লাবে অন্তর্ভুক্ত করতে হবে: পবিপ্রবি উপাচার্য

  • Reporter Name
  • Update Time : ০৯:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের হিউম্যান রিসোর্স (এইচআর) ক্লাবের উদ্যোগে ‘১০ম ব্যাচ মেজর সেমিস্টার: উৎকর্ষের পথে যাত্রা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এইচআর ক্লাবের সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. মমিনউদ্দিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ক্লাবের সহ-সভাপতি মো. আনাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম নেছা ঐশি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এইচআর ক্লাবের সাধারণ সম্পাদক মোফাসেরুল হক তন্ময়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিজনেস এডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং এইচআর ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, প্রফেশনাল এমবিএ শিক্ষার্থী গাজী সাইয়েদা বিনতে মিতু, শিক্ষার্থী আলামীন আহমেদসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আজকের দিনটি তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। মেজর সেমিস্টারে পদার্পণের মাধ্যমে তোমরা সাধারণ শিক্ষার গণ্ডি পেরিয়ে নির্দিষ্ট পেশাগত দক্ষতায় বিশেষায়িত হতে যাচ্ছ।

তিনি বলেন, যারা হিউম্যান রিসোর্স বা ম্যানেজমেন্টকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন, তাদের মনে রাখতে হবে—যেকোনো প্রতিষ্ঠান বা দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ। সেই মানবসম্পদকে দক্ষ, যোগ্য ও উৎপাদনশীল করে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব ভবিষ্যৎ হিউম্যান রিসোর্স ম্যানেজারদের ওপরই বর্তাবে।

উপাচার্য আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শিক্ষার্থীদের কর্মসংস্থান ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে আসছেন। প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা, মানসম্পন্ন কাজের সক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে।
তিনি বলেন, “হিউম্যান রিসোর্স ক্লাবের মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও সফট স্কিলস উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এইচআর ক্লাবকে শুধু বিজনেস স্টাডিজ ও ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের এ ক্লাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান উপাচার্য।

তিনি আরও ঘোষণা দেন, “অবিলম্বে আমরা হিউম্যান রিসোর্স বিভাগ চালু করব।

অনুষ্ঠানের শুরুতে এইচআর ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য দুই শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড এবং নবাগত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

সকল বিভাগের শিক্ষার্থীকে এইচআর ক্লাবে অন্তর্ভুক্ত করতে হবে: পবিপ্রবি উপাচার্য

Update Time : ০৯:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :