ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

বিভিন্ন স্পটে ‘রেড হট’, শনিবার দুমকীতে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

দুমকী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিদ্যুৎ থাকবে না।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পটুয়াখালী গ্রিড উপকেন্দ্র থেকে বদরপুর ৩৩ কেভি লাইনের মাধ্যমে বদরপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই উপকেন্দ্র থেকে দুমকি উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিতরণ করা হয়।

তীব্র গরমে লোড বেড়ে যাওয়ায় ৩৩ কেভি লাইনের বিভিন্ন স্থানে ‘রেড হট’সহ কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এসব ত্রুটি নিরসনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পটুয়াখালী গ্রিড উপকেন্দ্র থেকে বদরপুর উপকেন্দ্র পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ কারণে নির্ধারিত সময়ে পুরো দুমকি উপজেলা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে এ সময়ের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

বিভিন্ন স্পটে ‘রেড হট’, শনিবার দুমকীতে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Update Time : ০২:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :