ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

  • Reporter Name
  • Update Time : ১১:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২ Time View

শেখ রায়হান হোসেন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টা রোজি কমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ সেপ্টেম্বর)  সকালে শহরের ধানসিঁড়ি হোটেল অডিটোরামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মকাণ্ডের কার্যকারিতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল ,সদস্যসচিব লাবিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান এবং জাতীয় যুবশক্তি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ইসতিয়াক হোসেন জামি উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বাগেরহাটের সামাজিক বাস্তবতা, তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিভিন্ন নাগরিক ইস্যু নিয়েও আলোচনা হয়।

এনসিপির নেতারা মনে করেন, এ ধরনের মতবিনিময় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে যোগাযোগ ও সংলাপের সুযোগ তৈরি করে। একই সঙ্গে বাগেরহাটের রাজনৈতিক পরিসরে এ বৈঠক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

Update Time : ১১:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :