ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

আগৈলঝাড়ায় কচ্ছপের গোপন বাণিজ্য, ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ Time View

মো: আশরাফ উদ্দিন 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় গোপনে কচ্ছপ বিক্রির সময় ফিলিপ অধিকারী নামে এক ব্যবসায়ীকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন প্রজাতির ২৮টি কচ্ছপ ও শংকর ফিস বা শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ ই আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাল ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে কচ্ছপ বিক্রির প্রস্তুতিকালে ফিলিপ অধিকারীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা বিভিন্ন প্রজাতির ২৮টি কচ্ছপ ও একটি শংকর ফিস বা শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়। আটকের পর উদ্ধার হওয়া বন্যপ্রাণী বিক্রি ও সংরক্ষণের অভিযোগে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ফিলিপ অধিকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনার সময় আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার পর উদ্ধার হওয়া ২৮টি কচ্ছপ ও শাপলাপাতা মাছ উপস্থিত সবার সামনে পাশের সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকায় গোপনে বন্যপ্রাণী ও জলজ প্রাণী শিকার ও বিক্রির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

আগৈলঝাড়ায় কচ্ছপের গোপন বাণিজ্য, ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

Update Time : ১১:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :