ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

দুমকিতে মন্দিরের ১৫০ বছরের পুরোনো পিতলের মূর্তি উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬৬ Time View

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে মন্দির থেকে চুরি যাওয়া প্রায় ১৫০ বছরের পুরোনো পিতলের গোবিন্দ প্রতিমা উদ্ধার হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ রাজাখালীর বাসিন্দা তানভীর খান প্রতিমা দুটি দুমকি থানায় জমা দেন। পরে পুলিশ মন্দিরসংশ্লিষ্টদের ডেকে প্রতিমা দুটি তাঁদের কাছে বুঝিয়ে দেয়।

উপজেলার উত্তর রাজাখালী এলাকার চন্দ্র কুমার ফকির বাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গত ২৯ এপ্রিল রাতে চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে পূজা দিতে গিয়ে মন্দিরের মূল দরজার তালা ভাঙা দেখতে পান মন্দিরের সভাপতি গোকুল গোস্বামীর মা জোৎস্না রানী।

মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, ওই রাতে একটি পিতলের গোবিন্দ প্রতিমাসহ বিভিন্ন পিতলের পূজার সামগ্রী চুরি হয়। এ ঘটনায় মন্দিরের সভাপতি গোকুল গোস্বামী অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে দুমকি থানায় লিখিত অভিযোগ করেন। তবে চুরি যাওয়া মালামালের মধ্যে এখন পর্যন্ত শুধু প্রতিমা দুটি উদ্ধার হয়েছে।

তানভীর খানের দাবি, তিন থেকে চার মাস আগে রাজাখালী সেতু এলাকায় তিনি প্রতিমা দুটি কুড়িয়ে পান। পরে পিরতলা বাজারের দোলা গ্লাস হাউজের মালিক বিপুলের কাছে প্রতিমা দুটি ১ হাজার টাকায় বিক্রি করেন।

তাঁর ভাষ্য, পরে বিপুলের কাছ থেকে প্রতিমা দুটি নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খামার ভবনের সহকারী খামার তত্ত্বাবধায়ক রবীন চন্দ্র শীলের কাছে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। এ সময় বিপুলকে দেওয়া ১ হাজার টাকা ফেরত দেন তিনি।

প্রতিমা বিক্রির বিষয়টি জানাজানি হওয়ার পর তানভীর রবীন চন্দ্র শীলের কাছ থেকে প্রতিমা দুটি ফেরত নেন বলে দাবি করেন। পরে সোমবার বিকেলে তিনি প্রতিমা দুটি দুমকি থানায় জমা দেন।

পুলিশ জানিয়েছে, প্রতিমা দুটি কীভাবে রাজাখালী সেতু এলাকায় গেল এবং মন্দির থেকে চুরি যাওয়ার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের বিষয়।

মন্দিরের সভাপতি গোকুল গোস্বামী বলেন, “হারিয়ে যাওয়া প্রতিমা ফিরে পেয়ে আমরা খুশি। আমরা মামলা-মোকদ্দমায় যেতে ইচ্ছুক নই।”

স্থানীয় সাবেক ইউপি সদস্য সৈয়দ ইউসুফ কামাল বলেন, “আমি আশা করছি বাকি মালামাল উদ্ধারেও পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।”

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, “প্রকৃত চোর না পাওয়ায় এবং বাদীপক্ষের কোনো দাবি না থাকায় প্রতিমা দুটি তাঁদের হেফাজতে দেওয়া হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

দুমকিতে মন্দিরের ১৫০ বছরের পুরোনো পিতলের মূর্তি উদ্ধার

Update Time : ০৫:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :