ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

পূর্বশত্রুতার জেরে বাকেরগঞ্জে সুমনকে কুপিয়ে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বাকেরগঞ্জে বিরোধের জেরে সুমন (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের ফরাজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামের আদম আলী শিকদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফরাজি মার্কেট এলাকায় রেগান (৩০) নামে এক যুবকের সঙ্গে সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন ধারালো দা দিয়ে রেগানকে কোপ দিলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে তাঁর হাতে আঘাত লাগে।

এ ঘটনার পর রেগানের সহযোগী হিসেবে পরিচিত সুমন শিকদার, মনা তালুকদারসহ কয়েকজন ঘটনাস্থলে আসেন। পরে সুমনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাঁকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে চলে যান।

পরে খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মনোয়ারা বেগমের দাবি, স্থানীয় মনা তালুকদারের সঙ্গে তাঁর ছেলের দ্বিতীয় স্ত্রীর অনৈতিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার নেপথ্যে পারিবারিক বিরোধ, পূর্বশত্রুতা নাকি তাৎক্ষণিক সংঘর্ষ—তা খতিয়ে দেখছে পুলিশ।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সুমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

পূর্বশত্রুতার জেরে বাকেরগঞ্জে সুমনকে কুপিয়ে হত্যার অভিযোগ

Update Time : ১২:১৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :