ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে দুমকিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪০ Time View

‎নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর দুমকীতে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত উপজেলা কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা।

নবগঠিত কমিটিতে অযোগ্য এবং বিগত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকী নতুন বাজার এলাকায় উপজেলা যুবদলের পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন দুমকী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শামিম হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম সহিদ সরদার সহ অন্যান্যনেতাকর্মীরা।

জসিম উদ্দিন হাওলাদার বলেন, “যাঁরা বিগত দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন না এবং অন্য রাজনৈতিক দল থেকে সুবিধা নিয়েছেন, তাঁদের দিয়ে যুবদলের কমিটি গঠন সাধারণ নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। কেন্দ্র ও জেলা নেতৃত্বের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা অবিলম্বে এ বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় যেকোনো কর্মসূচি পালন করতে আমরা প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, “প্রয়োজনে পাঁচ বছর আমরা দুমকীর রাজপথে আন্দোলন করে যাব, তবুও এ অযোগ্য কমিটিকে দুমকীতে কার্যক্রম করতে দেব না।

সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদ সরদার বলেন, “কমিটি ঘোষণার পর থেকে আজ পর্যন্ত দুমকী সদরে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে যাঁকে বা যাঁদের আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন, আমরা তাঁদেরই সাদরে মেনে নেব। কিন্তু কোনো ফ্যাসিস্টের দোসর বা অযোগ্য ব্যক্তির স্থান যুবদলে হতে পারে না।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তাই অনতিবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা।

‎একই সঙ্গে বিষয়টি পুনর্বিবেচনা করে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় ও জেলা যুবদলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি আহ্বান জানান মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা।

মানববন্ধনে উপজেলা যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে দুমকিতে মানববন্ধন

Update Time : ০৩:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :