ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর খিলগাঁওয়ের একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরকীয়ার সন্দেহে স্ত্রী মুক্তা আক্তারকে তাঁর স্বামী সোহেল শিকদার পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ২ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত মুক্তা আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম সরসী গ্রামের মৃত নিজাম হাওলাদারের মেজো মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। তাঁর মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। একই সঙ্গে এলাকায় দেখা দেয় ক্ষোভ।

নিহতের স্বজনেরা জানান, বাকেরগঞ্জ উপজেলার ৩ নং দাঁড়িয়াল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর কাজলাকাঠি গ্রামের আলতু শিকদারের ছেলে সোহেল শিকদারের সঙ্গে মুক্তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।

স্বজনদের অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাতে পরকীয়ার সন্দেহে মুক্তাকে বেধড়ক মারধর করেন সোহেল। মারধরের সময় ভিডিও ধারণ করা হয়েছিল বলেও দাবি তাঁদের। একপর্যায়ে মুক্তার মৃত্যু হয়। এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

এ ঘটনায় মুক্তার বড় ভাই বাদী হয়ে ঢাকার খিলগাঁও থানায় মামলা করেন। মামলার পর পুলিশ সোহেল শিকদারকে আটক করে।

ময়নাতদন্ত শেষে শুক্রবার মুক্তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জুমার নামাজের পর বাবার বাড়ি পশ্চিম সরসী গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়।

বাকেরগঞ্জ থানার সরসী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আব্দুস সালাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। নিহতের স্বামীকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বিস্তারিত জানার জন্য এবং সার্বিক তদন্তের স্বার্থে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

দুধল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, “মেয়েটি আমার চোখের সামনে বড় হয়েছে। অত্যন্ত নম্র, ভদ্র ও পর্দাশীল একটি মেয়ে ছিল। এই ঘটনায় আমরা মর্মাহত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মুক্তার মৃত্যুর ঘটনায় পশ্চিম সরসীসহ আশপাশের এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ঘটনাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হোক। হত্যার অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

Update Time : ১১:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :