ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

কালকিনিতে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার-২

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭২ Time View

নুর আহসান 
মাদারীপুরের কালকিনিতে একটি বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সুজন সরদার এবং চোরাই স্বর্ণালঙ্কার কেনার অভিযোগে বিসমিল্লাহ জুয়েলার্সের স্বত্বাধিকারী এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় শহিদুল ইসলামের তিনতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি ফ্ল্যাট বাসায় চুরির ঘটনা ঘটে। গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে ২৮ আগস্ট সকাল ৯টার মধ্যে এসময় চোরচক্রের সদস্যরা ব্যালকনি ও জানালার গ্রিল কেটে ফ্ল্যাটে প্রবেশ করে।

পরে তারা স্বর্ণের গলার হার, টিকলি, আংটি, রুলি, লকেট, চেইন, কানের দুল, নাকফুল, ব্রেসলেট এবং রুপার নুপুরসহ বিভিন্ন অলঙ্কার নিয়ে যায়।

চুরির খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় মো. সুজন সরদারকে শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরে কালকিনি উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন সরদার চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বসতঘর থেকে চোরাই স্বর্ণালঙ্কার বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে সুজন সরদারের দেওয়া তথ্যের ভিত্তিতে কালকিনি বাজারের বিসমিল্লাহ জুয়েলার্সে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, একটি টিকলি, একটি ব্রেসলেট এবং গলিত স্বর্ণের একটি টুকরাসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এ ঘটনায় জুয়েলার্সটির স্বত্বাধিকারী এনামুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গত ৩০ আগস্ট কালকিনি থানায় এফআইআর নম্বর-২৩ ও জিআর নম্বর-১৫৪ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪৫৪, ৩৮০ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

কালকিনিতে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার-২

Update Time : ০২:২৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :