নিজস্ব প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আজিজ আহম্মেদ কলেজের নবনিযুক্ত গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রিয়াজ হোসেন কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো. আহসানুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও আলপথ গ্রুপের চেয়ারম্যান মো. তৌকির আহম্মেদ সাবাব।
মতবিনিময় সভায় প্রকৌশলী মো. রিয়াজ হোসেন বলেন, কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন। শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনে তিনি বলেন, প্রতিষ্ঠানের ছোটখাটো সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও পরিচালনা পর্ষদকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভা শেষে নবনিযুক্ত বিদ্যোৎসাহী সদস্য মো. রিয়াজ হোসেন কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন।
মোঃ রিয়াজুল ইসলাম 




















