ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে ইউজিসির সংলাপে পবিপ্রবি উপাচার্য

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১০৫ Time View

‎নিজস্ব প্রতিবেদকঃ দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা ও গুণগত মানোন্নয়ন নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘Vice-Chancellors’ Dialogue: Shaping the Future of Higher Education’ শীর্ষক সংলাপে অংশ নিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

শনিবার(২২ আগস্ট) ঢাকার সাভারে আয়োজিত শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।

‎উচ্চশিক্ষার বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা ও উদ্ভাবনকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়।

‎এ সময় পরিবর্তনশীল বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও আধুনিক, দক্ষ ও গবেষণামুখী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

‎জাতীয় পর্যায়ের এ গুরুত্বপূর্ণ সংলাপে পবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ উচ্চশিক্ষার নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনায় বিশ্ববিদ্যালয়টির সম্পৃক্ততাকে আরও দৃশ্যমান করেছে। পাশাপাশি দেশের উচ্চশিক্ষার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় পবিপ্রবির অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে ইউজিসির সংলাপে পবিপ্রবি উপাচার্য

Update Time : ১১:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :