ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

  • Reporter Name
  • Update Time : ০২:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৪৩ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় ৬৮ বোতল এসকাফ সিরাপসহ মো. রাজিব আলী (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া আরও ৮২ বোতল সিরাপ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৭ আগস্ট দিবাগত রাত থেকে ৮ আগস্ট ভোররাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের কয়লাবাড়ী ও আজমতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ ও আজমতপুর বিওপির পৃথক দুটি দল এ অভিযান চালায়।

অভিযানে রাজিব আলীকে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপসহ আটক করা হয়। একই অভিযানের অপর একটি পর্যায়ে মালিকবিহীন অবস্থায় আরও ৮২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে বিজিবি। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১৫০ বোতল নেশাজাতীয় সিরাপ।

আটক রাজিব আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তার পিতার নাম মো. আজিজুল হক।

৫৯ বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

Update Time : ০২:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :