ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর দুমকিতে ছাত্রলীগ ও শিবিরের ‘নৈরাজ্য ও সহিংসতার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদল।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার বোর্ড অফিস বাজারে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্যসচিব সুমন শরীফ ও সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ছাত্রলীগ ও শিবিরের ‘গুপ্ত বাহিনী’ যাতে কোনো ধরনের নৈরাজ্য বা সহিংসতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কেউ নৈরাজ্য বা সহিংসতার চেষ্টা করলে দুমকি উপজেলা ছাত্রদল তার ‘কঠোর জবাব’ দেবে।

এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সাদ্দাম, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইশা শরীফ, আজিজ আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহসভাপতি হাসিব ইসলাম, দপ্তর সম্পাদক মো. আকাশ, ছাত্রনেতা সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন, জিয়া ও তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Update Time : ০৮:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :