ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে (৪৫) ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর মডেল থানার মধ্য পীরেরবাগের আজাদ মিনি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৫ কক্সবাজার ও র‍্যাব-৪ ঢাকার সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

শুক্রবার র‍্যাব-১৫ কক্সবাজারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ১ আগস্ট দরিয়ানগরের একটি প্যারাসেইলিং স্পটে নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কারণে উড্ডয়নের সময় রশি ছিঁড়ে সমুদ্রে পড়ে যান পর্যটক অক্ষর সৌভিক রায়। তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে তাদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদের অবস্থান ঢাকার মিরপুরে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কক্সবাজার ছেড়ে ঢাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

Update Time : ০৬:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :