ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় দুমকিতে বিএনপির কর্মসূচি বর্জন ‎

  • Reporter Name
  • Update Time : ০৭:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

‎নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ৫ আগস্ট পটুয়াখালীর দুমকি উপজেলায় আয়োজিত সরকারি কর্মসূচিতে ‘জুলাই যোদ্ধাদের’ আমন্ত্রণ না জানানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে দুমকি উপজেলা বিএনপি।

‎স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে থেকে আন্দোলনে অংশ নেওয়া উপজেলার অনেক নেতাকর্মীকে স্মরণসভা ও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

‎দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন, যাদের নাম গেজেটে নেই, তাদের আমন্ত্রণ জানানো হয়নি।

‎উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, “জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের সবাই আহত বা নিহত হননি। তবে তারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অতীতে বিভিন্ন কর্মসূচিতে তাদের আমন্ত্রণ জানানো হলেও এবার বাদ দেওয়া হয়েছে। এ কারণে আমি এবং উপজেলা বিএনপি কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

‎তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা না হলে ওই অনুষ্ঠানে আমার বা দলের থাকার সুযোগ নেই।

‎স্থানীয়দের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানে দুমকি উপজেলার বিভিন্ন পর্যায়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু স্মরণসভায় তাদের যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি। অনেক সক্রিয় আন্দোলনকারীকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

‎এ বিষয়ে বক্তব্য জানতে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

‎এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আয়োজিত কর্মসূচিতে আন্দোলনে অংশ নেওয়া সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় দুমকিতে বিএনপির কর্মসূচি বর্জন ‎

Update Time : ০৭:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :