ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

‎ইউএনওর হস্তক্ষেপে আগৈলঝাড়ায় সরকারি গাছ কাটা বন্ধ,বন বিভাগকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১৮ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলার সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের তাৎক্ষণিক হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ করা হয়েছে।

‎তাঁর নির্দেশে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে কাটার কার্যক্রম বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

‎রবিবার(২৬ জুলাই) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট-কুমারভাঙ্গা সড়কের পাশে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, তিনটি সরকারি গাছের মধ্যে দুটি বড় চাম্বল গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে। অপর একটি রেইনট্রি গাছ কাটার কাজ চলছিল।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা জলিল বয়াতী সড়কের পাশের তিনটি গাছ স্থানীয় ব্যবসায়ী সোহরাব সিকদারের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করেন। পরে শ্রমিকরা দুটি চাম্বল গাছ কেটে ফেলেন এবং রেইনট্রি গাছ কাটার কাজ শুরু করেন।

‎এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের নজরে আনলে তিনি দ্রুত বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কার্যক্রম বন্ধ করেন।

‎অভিযোগের বিষয়ে জলিল বয়াতী বলেন, জায়গাটি সরকারি হলেও গাছগুলো তাঁদের লাগানো। এ বিষয়ে বন বিভাগের সঙ্গেও তাঁদের কথা হয়েছে বলে তিনি দাবি করেন।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, “সরকারি জায়গার গাছ এভাবে কাটার কোনো সুযোগ নেই। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই গাছ কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

‎ইউএনওর হস্তক্ষেপে আগৈলঝাড়ায় সরকারি গাছ কাটা বন্ধ,বন বিভাগকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Update Time : ১০:৫৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :