নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ৩০ জুলাই থেকে সংশ্লিষ্ট অনুষদের প্রকাশিত রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ জুলাই সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।
এদিকে, আবাসিক হলের আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হবে। যেসব শিক্ষার্থী হলে আসন পাবেন না, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আবাসনের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যেসব শিক্ষার্থী হলে আসন বরাদ্দ পাবেন, তাদের নামের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে (admission.pstu.ac.bd) প্রকাশ করা হবে।
Reporter Name 



















