মোঃ সজিব সরদার
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম-কে আন্তরিক অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর অধিষ্ঠান জাতির জন্য এক গৌরবের বিষয়। তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দেশের সংবিধান সমুন্নত রাখা, জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং রাষ্ট্রের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে মহামান্য রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তাঁর সফল, গৌরবোজ্জ্বল ও কল্যাণময় দায়িত্ব পালন কামনা করেন।
উপাচার্য মহান আল্লাহ তা’য়ালার নিকট মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সেবায় অব্যাহত শক্তি ও প্রজ্ঞা কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিরোনাম :
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানালেন পবিপ্রবি উপাচার্য
-
Reporter Name - Update Time : ০৯:০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- ৪৬ Time View
Tag :
Popular Post





















