সৈয়দ নুর আহসান
বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. মনিরুজ্জামান। তিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামানকে বদলিপূর্বক বরিশাল জেলার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে বরিশালের বিদায়ী সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এ এলাহীকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Reporter Name 




















