ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

‎স্কুলের শিশু খাদ্যের রুটিতে আস্ত ব্লেড, অল্পের জন্য রক্ষা পেল প্রথম শ্রেণির ছাত্রী

  • Reporter Name
  • Update Time : ০৮:৩১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৫৮ Time View

‎সৈয়দ নুর আহসান
‎গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা সরকারি টিফিনের রুটির ভেতর থেকে একটি আস্ত ব্লেড পাওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রথম শ্রেণির এক শিক্ষার্থী রুটি খাওয়ার আগে সেটি ছিঁড়তে গিয়ে ব্লেডটি দেখতে পেলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

ঘটনাটি উপজেলার কাসেমাবাদ এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে।

‎স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, সরকারের টিফিন কর্মসূচির আওতায় প্রতিদিনের মতো শিক্ষার্থীদের মাঝে রুটি বিতরণ করা হয়। প্রথম শ্রেণির এক ছাত্রী রুটি খাওয়ার আগে সেটি ছিঁড়ে খুলতেই ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। বিষয়টি সঙ্গে সঙ্গে শিক্ষক ও সহপাঠীদের জানানো হলে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশুটির সতর্কতার কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং সে সম্পূর্ণ সুস্থ রয়েছে।

‎ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। শিশুদের জন্য সরবরাহ করা সরকারি খাদ্যে কীভাবে এমন ঝুঁকিপূর্ণ বস্তু চলে এলো, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

‎অভিভাবকরা বলেন, শিশুদের খাদ্যের মান ও নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

‎স্থানীয় সচেতন মহলও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

‎স্কুলের শিশু খাদ্যের রুটিতে আস্ত ব্লেড, অল্পের জন্য রক্ষা পেল প্রথম শ্রেণির ছাত্রী

Update Time : ০৮:৩১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :