সাউথ বাংলা ডেস্কঃ পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আটখালি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইখতিয়ার রহমান কবির। তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং গলাচিপা পৌরসভার মেয়র পদপ্রার্থী।
সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এডহক কমিটি।
এদিকে, দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত সভাপতি ইখতিয়ার রহমান কবির।
Reporter Name 




















