ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৩৪ Time View

‎কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা ও একটি নোহা গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন,কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে মো. অন্তর (২৫) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে মো. বাধন (২৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।9
‎
‎বুধবার (১৫ জুলাই) সকালে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন রঘুরামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
‎
‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১০০ কেজি অবৈধ গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে।
‎
‎র‍্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নোহা গাড়িযোগে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিল।
‎
‎র‍্যাব-১১ জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে এবং মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
‎
‎র‍্যাব-১১ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৭৬০ জনের বেশি মাদক কারবারিকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যা, ধর্ষণ, অস্ত্র, অপহরণ, ডাকাতি ও অন্যান্য অপরাধে জড়িত অসংখ্য আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ০৮:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :