ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

ভারী বর্ষণে বিপাকে পটুয়াখালীর কৃষি, আরও দুই দিনের বৃষ্টির পূর্বাভাস

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১৫০ Time View

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে টানা অতিভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল বিকেল থেকে শুরু হওয়া ভারী বর্ষণ অব্যাহত থাকায় জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিচু এলাকার অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, আর দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ১৫১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে টানা নয় দিন ধরে জেলার উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।
টানা বর্ষণের কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও প্রাঙ্গন পানিতে তলিয়ে গেছে। ফলে অনেক স্থানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শহর ও গ্রামের বিভিন্ন সড়ক এবং নিচু এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা মানুষের দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা, ভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চালকসহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় তাদের আয়-রোজগারও কমে গেছে।
এদিকে, টানা বৃষ্টিতে উদ্বেগ বেড়েছে আমন ধানের চাষি ও বর্ষাকালীন সবজি চাষিদের মধ্যে। অতিরিক্ত পানিতে জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।
জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

ভারী বর্ষণে বিপাকে পটুয়াখালীর কৃষি, আরও দুই দিনের বৃষ্টির পূর্বাভাস

Update Time : ০৫:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :