ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী):

এবারের ঈদে সড়কপথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী । তিনি বলেন, “১ টাকা নয়, এক টাকাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। বরং কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৩০ টাকা কম নেওয়া হচ্ছে।”

মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর দুমকির রাজাখালী এলাকায় নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অভিযোগ থাকলে নির্দিষ্ট পরিবহনের নাম উল্লেখ করে জানাতে অনুরোধ করেন মন্ত্রী। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও দাবি করেন, এবারের ঈদে সড়কে যানজট কম এবং যাত্রীদের চলাচল নির্বিঘ্ন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী , পটুয়াখালী–১ আসনের সংসদ সদস্য এবং বরিশাল–৬ আসনের সংসদ সদস্য ।

বরিশাল (দিনারেরপুল)–লক্ষীপাশা–দুমকি সড়কের ২৭তম কিলোমিটারে পান্ডব ও পায়রা নদীর ওপর নির্মিতব্য নলুয়া–বাহেরচর সেতুর দৈর্ঘ্য হবে ১,৩৮০ মিটার। ২০২১ সালের জুনে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়। সেতুটির ব্যয় ধরা হয়েছে ১,০২৩ কোটি ৫০ লাখ টাকা।

সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করবে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী

Update Time : ০৫:০০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

প্রিন্ট করুন :