ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

দুমকীতে বিধবা শেফালীর ঘর পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষতি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: উপজেলার বোর্ড অফিস বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন এক বিধবা নারীর ঘরে আগুন লেগে তা সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত নারী শেফালী বেগম (৫০) স্থানীয়ভাবে অসহায় হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবির নামাজ চলাকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

খবর পেয়ে –এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের ধারণা, চুলার আগুন থেকেই দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের ইউনিট লিডার সুবোধ চন্দ্র মন্ডল জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়েনি।

প্রাথমিকভাবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যাওয়ায় শেফালী বেগম এখন খোলা আকাশের নিচে। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত এই অসহায় নারীর পাশে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

ত্রিশালের ইউএনও প্রত্যাহার, ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায়-সরি

দুমকীতে বিধবা শেফালীর ঘর পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষতি

Update Time : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

প্রিন্ট করুন :