ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

খালেদা জিয়া নিজেই একটি জীবন্ত ইতিহাসঃ আলতাফ হোসেন চৌধুরী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি—
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “খালেদা জিয়া নিজেই একটি জীবন্ত ইতিহাস।”
মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর দুমকিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভাত ও ভোটের অধিকার রক্ষায় আজীবন আন্দোলন করে গেছেন। নারী শিক্ষা, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে তার অবদান অবিস্মরণীয়। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়ার ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে, তবুও তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি কিংবা কারও সঙ্গে খারাপ আচরণ করেননি।
তিনি আরও বলেন, প্রায় ৩৫ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি নিজে। “আমি তার রাজনৈতিক ও মানবিক জীবনের একজন জীবন্ত সাক্ষী। তিনি সমগ্র জাতিকে ঋণী করে গেছেন,”—যোগ করেন আলতাফ হোসেন চৌধুরী।
পবিপ্রবি মেইনগেট সংলগ্ন উপজেলা বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

খালেদা জিয়া নিজেই একটি জীবন্ত ইতিহাসঃ আলতাফ হোসেন চৌধুরী

Update Time : ০৮:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

প্রিন্ট করুন :